Main Menu

কানাইঘাটে হামলায় যুবলীগ নেতা আহত

কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় ফয়েজ আহমদ (৩৮) নামে এক যুবলীগ নেতা আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক।

২৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় পূর্ব শত্রুতার জের ধরে বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা একই গ্রামের সুলেমান গংরা এ হামলার ঘটনা ঘটায়।

সুরই ঘাট বাজার পাঞ্চাইত ম্যানশনের পাশে তিনি এই হামলার শিকার হন। পরে আহত অবস্থায় তাকে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ার উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়।

এসময় প্রতিপক্ষের হামলায় আজির নামকের আরো এক ব্যক্তি আহত হন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ব্যাপারে কানাইঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম জানান, ঘটনটি খোজ নিয়ে দেখা হচ্ছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed