নেদারল্যান্ডসে ছুরি হামলা, কয়েকজন আহত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে কয়েকজন আহতের ঘটনার পর একই কায়দায় নেদারল্যান্ডসেও হামলা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) নেদারল্যান্ডসের শহর হেগের শপিং স্ট্রিটে স্থানীয় সময় রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, একটি ডিপার্টমেন্টাল স্টোরে এই হামলা হয়। এই ঘটনায় পুলিশ ৫০ বছরের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে খুঁজছে।
ব্ল্যাক ফ্রাইডের জন্য ওই ষ্টোরে ক্রেতাদের উল্লেখযোগ্য ভিড় ছিল। সেই সময়ই অতর্কিতভাবে হামলা করে ওই দুর্বৃত্ত। প্রাথমিক অবস্থায় আক্রমণের কারণ জানা যায়নি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Related News
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More



Comments are Closed