নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
মো. কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলার তারাকান্দা এলাকায় এই নিহতের ঘটনা ঘটে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাওহিদুর রহমান জানান, আজ সকালে পূর্বধলার জারিয়া থেকে একটি লোকাল ট্রেন ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে উপজেলার তারাকান্দা এলাকায় পৌছলে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর দেহ বিচ্ছিন্ন হয়ে যায়।
এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed