বিএনপি নেতা হাফিজ-খোকনের জামিন
বৈশাখী নিউজ ডেস্ক: কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থানকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ ৩ জনকে জামিন দিয়েছেন আদালত।
গ্রেফতারের কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জামিন মঞ্জুর করে এই আদেশ দেন। হাফিজ-খোকনের সঙ্গে জামিনপ্রাপ্ত অপরজন হলেন হকার্স দলের নেতা মকবুল হোসেন।
এদিন এই তিনজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক দেলোয়ার হোসেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত জামিনের আবেদন মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সুপ্রিমকোর্টের মূল ফটকের সামনে থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (ডাকসু) সাবেক জিএস খায়রুল কবির খোকন ও দুপুর ১টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে গ্রেফতার করে পুলিশ।
গত মঙ্গলবার ২৬ নভেম্বর দুপুরে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনের রাস্তায় অবস্থান নেন। এরপর পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়। পরে রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫শ’ নেতাকর্মীর বিরুদ্ধে শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed