পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গৃহিণীদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: পেঁয়াজের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন সিলেটের গৃহিণীরা।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন গৃহিণীরা।
এসময় গৃহিণীরা জানান, বর্তমান সময়ে পেঁয়াজের ঊর্ধ্বমূল্যে তারা শঙ্কিত। এমন সংকটময় মুহূর্তে গৃহিণীদেরও সচেতন হওয়া উচিত। পেঁয়াজ ছাড়াও সুস্বাদু খাবার রান্না করা যায়। সকলে একযোগে কয়েকদিন পেঁয়াজ বর্জন করলে সিন্ডিকেট ভেঙে যাবে বলেও জানান তারা।
মজুদদারদের রুখে দিতে আগামী ১০ দিন পেঁয়াজ না খাওয়ার ঘোষণা দেন গৃহিণীরা। পাশাপাশি দ্রুত এই সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed