Main Menu

ছাতকে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতি মামলার আসামী নিহত

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ ডাকাতির মামলার এক আসামি নিহত হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাওঁ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি নিহত লক্ষন্দর আলী নিক্সন (৪০) একটি ডাকাত দলের সর্দার এবং তার বিরুদ্ধে ১২টি ডাকাতি মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় ওয়ারেন্ট রয়েছে।

নিহত লক্ষন্দর আলী ছাতক সিংচাপইর ইউনিয়নের জিয়াপুর-হবিপুর গ্রামের কলমদর আলীর ছেলে।

ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, আটকের পর লিক্সনকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে নামে পুলিশ। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে সিংচাপইড় ইউনিয়নের বোকারভাঙ্গা এলাকায় গেলে লিক্সন ও তার সহযোগীরা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এক পর্যায়ে দু’পক্ষের গোলাগুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed