শাবি শিক্ষার্থীদের মশাল মিছিল
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনকে কেন্দ্র করে শীতকালীন ছুটির মধ্যে আবাসিক হল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন অব্যাহত রয়েছে। তৃতীয় দিন রোববার সন্ধ্যায় ‘মুক্তির গান’ শিরোনামে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ হতে শিক্ষার্থীদের মশাল মিছিল বের হয়ে প্রধান ফটকে ঘুরে আবার একই স্থানে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এছাড়া সন্ধ্যার পর থেকে গান, আড্ডা, স্লোগান ও প্রতিবাদে মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস। পরবর্তীতে গোলচত্বর সম্মিলিত গান শুরু করে শিক্ষার্থীরা যা চলে রাত ১০টা পর্যন্ত।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘যেকোন সিদ্ধান্তে প্রশাসনের স্বেচ্ছাচারীতার কারণে দিনদিন ছাত্রদের অধিকার খর্ব হচ্ছে। বিভিন্ন বিধি নিষেধের কারণে বিকাল ৫টার পরে ক্যাম্পাস আর জমজমাট থাকে না। যার ফলে ক্যাম্পাসে দিনদিন ছিনতাইকারীদের উপদ্রব বেড়েই চলেছে। প্রশাসনের হল বন্ধের সাম্প্রতিক সিদ্ধান্ত দ্রুত বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা।’
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ৮ জানুয়ারির সমাবর্তন উপলক্ষে শীতকালীন ছুটি পিছিয়ে ৫ থেকে ১৬ জানুয়ারি করে সিন্ডিকেট। একই সাথে আবাসিক হলগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে হল বন্ধের সিন্ধান্তের প্রতিবাদে বুধবার (২০ নভেম্বর) দুপুরে মানববন্ধন করে শিক্ষার্থীরা ও সেই মানববন্ধনে প্রক্টরিয়াল বডি বাধা প্রদান করে এবং শিক্ষার্থীরা ও প্রক্টরিয়াল বডির সদস্যরা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।
পরবর্তীতে হল বন্ধের প্রতিবাদে ও প্রক্টরিয়াল বডির বাধা প্রদানের প্রতিবাদ জানিয়ে ফের বৃহস্পতিবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা এবং তাদের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান প্রশাসনকে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed