রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর টিকাটুলিতে ‘রাজধানী সুপার মার্কেটে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ২৫টি ইউনিট কাজ করছে। বন্ধ করে দেয়া হয়েছে ওই সড়কে যানচলাচলও।
বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক এ তথ্য জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, প্রাথমিকভাবে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়। পরে ঘটনাস্থল থেকে আরো চাওয়া হলে যথাক্রমে আরো ৬, ২ ও ৩টি গাড়ি পাঠানো হয়৷ বর্তমানে মোট ২৫টি ইউনিট কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মার্কেটের দোতলার একটি ইউনিটে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা ছুটোছুটি শুরু করি। মার্কেটের দোতলায় যে পাশে আগুন লেগেছে সেখানে বেডশিট, কাপড়, টেইলার্সের ৩০-৩৫টি দোকান ছিল। অল্প সময়ের মধ্যে মার্কেটের অন্য ইউনিটগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed