সিলেট জেলা কৃষক দলের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে নগর ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সিলেট জেলা কৃষকদলের আহবায়ক আলহাজ্ব শহিদ আহমদ চেয়াম্যান এর সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক এম জহুরুল ইসলাম মখর, নুরুল আমিন নুরুল, দেলোয়ার হোসেন, আব্দুস শহীদ, আব্দুল খালিক, নুরুল ইসলাম, ফজলুল হক চৌধুরী, আব্দুর রহিম, ফারুক মিয়া, চান মিয়া বাচ্চু উকিল আলী, কুদরত উল্লাহ, নুরুল হক, জামিল আহমদ, ওলিউর রহমান, তমিজুল ইসলাম, আব্দুর সালাম, আবু বকর সিদ্দিক, জেলা হকার দলের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইসরাত জাহান খোকন, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমদ প্রমুখ।
মানববন্ধনে অবিলম্বে যদি পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে আনতে সরকার ব্যর্থ হয় তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা। অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করেন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed