সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে বাস-অটো ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম : আজ মঙ্গলবার সকাল থেকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে বাস-অটোরিক্সা চলাচল বন্ধ রয়েছে। সোমবার সন্ধ্যায় বিআরটিসি বাস চলাচল বন্ধসহ চার দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় সিএনজিচালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ আম্বরখানা-সালুটিকর শাখা।
দাবিগুলো হলো- স¤প্রতি জারিকৃত নতুন সড়ক পরিবহন আইন সংশোধন, অনটেস্টে থাকা গাড়িগুলোর রেজিস্ট্রেশনের সুযোগ প্রদান, অটোরিক্সা চালকদের লাইসেন্স করতে ৮ম শ্রেণি পাস থাকা বাধ্যতামূলক এ বিষয়টি বাতিল এবং সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচল বন্ধ করা।’
ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেন সিএনজিচালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ আম্বরখানা-সালুটিকর শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম। তিনি বলেন ‘আমরা ৪টি দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছি। দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
তিনি জানান, সিলেট-কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-হাদারপাড় বাস মিনিবাস সমিতির ধর্মঘটের সাথে একাত্মতা পোষণ করেছে সিএনজিচালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ আম্বরখানা-সালুটিকর শাখা।
উল্লেখ্য, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে বাস ধর্মঘটের ডাক দেয় সিলেট-কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-হাদারপাড় বাস মিনিবাস সমিতি। গত সোমবার সকাল থেকে তারা ধর্মঘট পালন করছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed