ভারতীয় পেঁয়াজ ভর্তি ট্রাক উল্টে আহত ২
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে চোরাইপখে আনা ভারতীয় পেঁয়াজ বোঝাই একটি ট্রাক গাছের সাথে ধাক্কা লেগে ২জন গুরুত্বর আহত হয়েছেন।
জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত পথ দিয়ে প্রতিনিয়ত অবৈধ ভাবে ভারত হতে বিভিন্ন প্রকার মাদক সামাগ্রী, নাছির বিড়ি, নিন্মমানের সিগারেট, গরু-মহিষ, চা-পাতা, পেঁয়াজ আমদানী হচ্ছে। ১৭ নভেম্বর রবিবার সকাল ৮টায় সীমান্তের চোরাই পথে আনা পেঁয়াজ বোঝাই দ্রতগামী একটি ট্রাক (সিলেট-মেট্রো-ণ-১১-০৫০৭) জৈন্তাপুর হতে সিলেটে যাওয়ার পথে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ৭নং গ্যাসকূপ এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় পতিত হয়। এঘটনায় চালকসহ ২জন গুরুত্বর আহত হন। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অপরদিকে বিশ্বস্ত সূত্রে জানা যায়, উপজেলার হরিপুর হেমু হাউদপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে আল-আমিন সীমান্ত পথে ভারত হতে পেঁয়াজ নিয়ে আসছিল, ট্রাকটি দ্রত গতিতে যাওয়ার কারনে নিয়ন্ত্রন হারিয়ে ঘটনাটি ঘটেছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক জানান, ব্রেক ফেইল হয়ে একটি ছোট ট্রাক দূর্ঘটনার শিকার হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed