Main Menu

জৈন্তাপুরে ১৮টি ভারতীয় গরু আটক

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালে অভিযান পরিচালনা করে ১৬ নভেম্বর শনিবার রাত ১০টায় ১৮টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিতিত্বে ১৯ বিজিবির সুরাইঘাট ক্যাম্পের টহল টিম ১৮টি ভারতীয় গরু আটক করে। এলাকাবাসী আরও জানান চোরাকারবারি দলের সদস্য হরিপুর বাজারের ব্যবসায়ী দেলোয়ার ও লালাখাল গ্রামের জালাল উদ্দিন ভারত হতে অবৈধ ভাবে লালাখাল দিয়ে গরু গুলো নিয়ে আসে। গোপন সংবাদ পেয়ে বিজিবি অভিযান করে ১৮টি গরু আটক করে। অপরদিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে চতুর চোরাকারবারিরা গরু ফেলে পালিয়ে যায়।

১৯ বিজিবির কমান্ডিং অফিসার লো. কর্ণেল আবু সাঈদ ১৮টি গরু আটকের সত্যতা স্বীকার করে বলেন, বিজিবি নিয়মিত ভাবে চোরাচালান বন্ধে অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসাবে ১৮টি গরু আটক করা হয়েছে। বিষয়টি কাষ্টম কর্মকর্তাদের জানানো হয়েছে তাদের উপস্থিতিতে গরু গুলো নিলামে বিক্রয় করা হবে।

Share





Related News

Comments are Closed