Main Menu

সংগীতশিল্পী রুনা লায়লা জন্মদিন আজ

বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ রোববার। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়ের সংগীত ক্যারিয়ার গুণী এই শিল্পীর। গেয়েছেন ১৮টি ভাষার গান।

রোববার (১৭ নভেম্বর) উপমহাদেশের প্রথিতযশা এই শিল্পীর ৬৭তম জন্মদিন। দিনটিকে ঘিরে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্খিদের শুভেচ্ছা-শুভকামনায় সিক্ত হচ্ছেন রুনা লায়লা।

রুনা লায়লা ১৯৫২ সালের এইদিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সংগীতের জন্য বিখ্যাত তিনি। তবে বাংলাদেশের বাইরে গজলশিল্পী হিসেবে দক্ষিণ এশিয়ার অন্য দেশে তার সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসেবে কাজ শুরু করেন।

বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে কণ্ঠ দিয়েছেন রুনা। বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, গুজরাটি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনিশ, ফরাসি, লাতিন ও ইংরেজি ভাষাসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন তিনি। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতে তার কণ্ঠের ‘দমাদম মাস্ত কালান্দার’ শীর্ষক গানটি অত্যন্ত জনপ্রিয়।

সংগীত অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার (একাধিকবার), দাদা সাহেব ফালকে সম্মাননাসহ দেশ-বিদেশের বহু আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন উপমহাদেশের খ্যাতনামা এই সংগীতশিল্পী।

Share





Related News

Comments are Closed