সিলেটে অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার টুকেরবাজারে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (১৭ নভেম্বর) বেলা দেড়টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। লেপ-তোষকের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুনে পুড়ে যাওয়া ৩টি ব্যবসা প্রতিষ্ঠান হলো- জিয়া শেরওয়ানী ও টেইলার্স, এস এ নেট এবং শাহ খুররম বেডিং স্টোর।
জিয়া শেরওয়ানী ও টেইলার্সের স্বত্বাধিকারী জিয়াউল হক জানান, আগুনে তার দোকান পুড়ে অন্তত ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অগ্নিকান্ডে এসএ নেট’র ৫ লাখ টাকা ও শাহ খুররম বেডিং স্টোরের ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যীশু তালুকদার জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দমকল বাহিনীর ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed