Main Menu

সিলেটে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৩ নেতা কারাগারে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর উপজেলার স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিশেষ ক্ষমতা আইনের মামলায় রোববার সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বজলুর রহমানের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ তিনজন হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জাকারিয়া ও স্বেচ্ছাসেবকদল নেতা মিছবাহ উদ্দিন।

আদালতের আসামী পক্ষের আইনজীবী ছিলেন- এডভোকেট নুরুল হক, এডভোকেট সৈয়দ মো. মহসিন, এডভোকেট শফিউল আলম, এডভোকেট নুর আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed