সিলেটে সিপিবি’র পদযাত্রা
বৈশাখী নিউজ ডেস্ক : জনগণের ভোটাধিকার, কলেজ-বিশ্ববিদ্যালয় দখলমুক্ত, রেল-সড়কে মৃত্যুর মিছিল বন্ধ, জাতীয় ন্যুনতম মজুরী ১৬ হাজার টাকা নির্ধারণসহ ১৭ দফা দাবিতে সিলেটে পদযাত্রা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পাটি’র (সিপিবি)।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার শাহপরাণ থেকে এ পদযাত্রা শুরু হয়। যা প্রায় ১০ কিলোমিটার পথ ঘুরে শিবগঞ্জ পয়েন্টে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
এ পদযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ কমরেড বেদানন্দ ভট্টাচার্য।
সিপিবির নেতা-কর্মিবৃন্দসহ বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ লাল পতাকা এবং জাতীয় ও স্থানীয় বিভিন্ন দাবি সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে পদযাত্রায় অংশ নেন। এছাড়াও বিভিন্ন দাবি সংবলিত লিফলেটও বিতরণ করা হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed