Main Menu

রংপুর এক্সপ্রেসে আগুন, চারটি বগি লাইনচ্যুত

বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর দুইটার দিকে উল্লাপাড়া স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এরপর ইঞ্জিন থেকে অন্য বগিতে আগুন ধরে যায়। এ সময় ট্রেন থেকে যাত্রীরা লাফিয়ে নামতে থাকেন। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দমকল বাহিনীর সদস্যদের চেষ্টায় আগুন নেভানো হয়েছে। কেউ আহত হয়েছেন কি না জানা যায়নি।

এর আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। সোমবার (১২ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে কসবার মন্দবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর দুই দিনের মাথায় আজ সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনা ঘটলো।

Share





Related News

Comments are Closed