ইবি ছাত্রলীগ সম্পাদক রাকিব গ্রেফতার
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়া শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করেছে কুষ্ঠিয়া সদর থানা পুলিশ। শুক্রবার রাত ৯টায় কুষ্টিয়া শহর থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিপ। আটকের আগে তিনি কুষ্টিয়া মডেল থানায় নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরি করেছেন বলে জানা যায়।
পুলিশ জানায়, গত ২ নভেম্বর ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ (১)(ক)/৩১(১)/৩৫ ধারা অনুযায়ী ইবি শাখা সাধারণ সম্পাদক রাকিব ও সাবেক বন ও পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক জোবায়ের হোসেনসহ ৭/৮ জন অজ্ঞাত ফেসবুক ব্যবহারকারীকে আসামি করে মামলা করেন শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম।
মামলার এজাহারে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, চেতনায় মুক্তিযুদ্ধ, বিজয় বাংলা একাত্তর নামের তিনটি ফেইসবুক আইডিতে রাকিব ও জোবায়ের হোসেন কথোপকথন শুনতে পান তিনি। তারা হালিমের নামে এবং কুষ্টিয়া-৩ আসনের এমপি মাহবুব-উল-আলম হানিফ এর এপিএস আমজাদ হোসেন রাজুর নামে বিভিন্ন তথ্য উপস্থাপন করে উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন। যার ফলে আইন-শৃঙ্খলার অবনতি ঘটার উপক্রম হয়। এছাড়া অজ্ঞাত ফেসইবুক ব্যবহাকারি ৭/৮ জন উক্ত অডিও কথপোকথন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে সহায়তা করেন।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিপ বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কুষ্টিয়া মডেল থানা ও ইবি থানার যৌথ অভিযানে রাকিবকে কুষ্টিয়া শহর থেকে আটক করা হয়েছে। এখন তিনি কুষ্টিয়া মডেল থানায় আছেন। তাকে কোর্টে চালান করা হবে।’
এদিকে আটকের আগে রাকিব কুষ্টিয়া মডেল থানায় নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরি করেন বলে থানা সূত্রে জানা যায়। এতে তিনি উল্লেখ করেন, গত ৮ নভেম্বর বিকেল ৫ টা ২১ মিনিটে ০০৯১১১৪১৩২৩০৩৭ নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে তাকে হত্যা এবং গুম করার হুমকি দেওয়া হয়। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে নিষেধ করা হয় তাকে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed