জাউয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০
ছাতক প্রতিনিধি: ছাতকের জাউয়া চরমহল্লা ইউনিয়নের কালিয়ারচর গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নের কালিয়ারচর গ্রামের মৃত মজবিল আলীর পুত্র সফিক মিয়া ও মৃত মদরিছ আলীর পুত্র নুরুল হকের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উভয় পক্ষে জমি-জামা নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার রাত ৮টায় আরব আলীর পক্ষের সফিক মিয়া ও নুরুল হকের মধ্যে বাক-বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন এক রক্তক্ষয়ি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্র ও ইট পাটকেলের আঘাতে উভয় পক্ষের ৪০ জন আহত হয়েছে।
গুরুতর আহত সামছুল হক (৫০), সাজ্জাদুল হক (৪০), অজুদ মিয়া (৫৫), দিলোয়ার হোসেন (৩৫), সৈয়দুল হক (৩৫), মনির হোসেন (৫০), শফিকুল ইসলাম (৩৫), রেদওয়ান আহমদ(৪০), নিজাম উদ্দিন (৪৫), মজম্মিল আলী(৫৫), রশিদ আলী(৬০), বিলাল(১৭), রিয়াদ(১৮), জুয়েল মিয়া(২৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদের আহতদের স্থানীয় কৈতক ২০ শয্যা হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বাচ্চু মিয়া ও এএসআই আব্দুল মান্নান সংঘর্ষস্থল পরিদর্শন করেন এবং সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed