মুসলিম হেল্প ইউকে’র হুইল চেয়ার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: ইন্টারন্যাশনাল চ্যারিটি সংস্থা মুসলিম হেল্প ইউকে’র উদ্যোগে প্রতিবন্ধী অসহায় দুস্থ সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান ৮ নভেম্বর শুক্রবার বিকালে বিশ্বনাথ নতুন বাজারে অনুষ্ঠিত হয়।
মুসলিম হেল্প ইউকে’র চেয়ারম্যান আব্দুছ ছোবহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ মুজিবুর রহমান, মুসলিম হেল্প ইউকে’র বাংলাদেশ প্রতিবিধি আব্দুস সালাম, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের মেম্বার ফজর আলী, মাওলানা নজরুল ইসলাম, দিশারী প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল লেইছ, উদ্যোক্তা বেলাল আহমদ ইমরান। আমন্ত্রিত অতিথি হিসেবে স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাওলানা আব্দুল মোক্তাদির রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিম হেল্প ইউকে’র প্রতিনিধি যথাক্রমে ডাঃ গিয়াস উদ্দিন সোহাগদ, জসিম উদ্দিন, মাওলানা আব্দুল মুক্তাদির ফয়ছল, আশিকুর রহমান সাঈদ, সাদ উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, নেফুর মিয়া, আফজল আহমদ শিশু, দিশারী প্রতিবন্ধী কল্যাণ সমিতির সদস্য চেরাগ আলী, সোহেল আহমদ প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আশিকুর রহমান সাঈদ। অনুষ্ঠানে দিশারী প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রবাসী আব্দুছ ছোবহানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে প্রায় ৫০ জন দরিদ্র প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সভাপতির বক্তব্যে মুসলিম হেল্প ইউকে’র চেয়ারম্যান আব্দুছ ছোবহান বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে এই সংগঠন গরীব অসহায় মানুষের কল্যাণে নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে। মানব সেবার লক্ষ্যেই অচিরেই বিশ্বনাথে ৩১৩ শতক ভূমিতে এম এইচ সেন্টার স্থাপন করা হবে। এতে অত্র এলাকার প্রতিবন্ধী, গরীব এবং প্রসুতি মায়েরা সেবা গ্রহণ করতে পারবেন।
বক্তারা বলেন, প্রবাসীরা বাংলাদেশকে দিয়েই যাচ্ছেন, তারা কিছুই নিচ্ছেন না। আমরা তাদেরকে সম্মান প্রদর্শনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষদের সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে সব সময় সহযোগিতা করতে হবে। বিজ্ঞপ্তি
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed