জগন্নাথপুর লেডিস্ ক্লাবের কাপড় বিতরণ
জগন্নাথপুর সংবাদদাতা: ‘মানুষ মানুষের জন্য’ এই বিষয়টিকে মাথায় রেখে জগন্নাথপুর লেডিস্ ক্লাবের উদ্যোগে হতদরিদ্র লোকদের মধ্যে বিতরণের জন্য মানবতার দেয়ালে মানবিক অনুদান হিসেবে পুরাতন কাপড় বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টায় কাপড় বিতরণ পূর্বক আলোচনা সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
লেডিস্ ক্লাবের সভাপতি মাহফুজ আয়শার সভাপতিত্বে ও লেডিস্ ক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর খানম এর পরিচানায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফারজানা আক্তার। বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মায়া হক, বিউটি শিল, আরতি বনিক প্রমুখ।
আলোচনা সভা ও কাপড় বিতরণের সময় সংগঠনের সদস্য সুইটি খাতুম, নিলিমা দাসসহ অনেকে উপস্থিত ছিলেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed