সিলেটে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরীর সোবহানীঘাট কাঁচাবাজার সংলগ্ন হাজী ময়না মিয়া মার্কেটের সামন থেকে জশনে জুলুছে বিশাল মিছিল বের করা হয়। মিনি ট্রাক যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) আনন্দ মিছিলটি নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণের সময় হযরত শাহপরান (রঃ) মাজার জিয়ারত করেন।
জশনে জুলুছে আনন্দ মিছিলে দেশের প্রখ্যাত শায়েরগণ হামদ এবং নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন।
মিছিল চলাকালীন সময় গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ এর সভাপতি মোঃ ছাদেকুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ ইলিয়াছ এর পরিচালনায় হযরত শাহজালাল রঃ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ বলেন, মহানবী (সাঃ)’র জন্মদিনে তাঁর আগমনে সমগ্র কুল কায়েনাত আনন্দে আত্মহারা হয়ে নবী করিম (সাঃ)-কে সালাম জানিয়েছেন। মহানবী (সাঃ) হিজরত করে মদীনা উপকণ্ঠে পৌছলে মদীনাবাসীগণ সানিয়াতিলবেদা নামক স্থানে জুলুছ মিছিল সহকারে সালাতুসসালাম এবং সংবর্ধনা জ্ঞাপন করেন। আমরা তাঁরই অনুকরণে মাহে রবিউল আউয়াল মাসে জশনে জুলুছে ইদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করি। বক্তারা বলেন, পবিত্র জশনে জুলুছ আনন্দ মিছিল বর্তমান সময়ের প্রেক্ষাপটে আনন্দ প্রকাশের একটি উত্তম পন্থা।
সভায় বক্তব্য রাখেন হাফেজ শায়ের মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা মতিউর রহমান, মোঃ লিলু মিয়া, মোঃ আব্দুল মতিন, মোঃ তছলিম উদ্দিন চৌধুরী, মোঃ হেলাল উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল হাসেম, মোঃ তুরু মিয়া, মোঃ নিজাম উদ্দিন, ইসলাম উদ্দিন, সুজাত আহমদ শাহ মোঃ গিয়াস উদ্দিন, মুকিত রহমান মঈন, মনসুর আহমদ, জাবেদ আহমদ, আয়ুব আলী, ওসমান আলী প্রমুখ।
পরে দরগাহে হযরত শাহজালাল (র:)’র মাজার প্রাঙ্গণে মিলাদ শরীফ ও মোনাজাতের মাধ্যমে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) আনন্দ মিছিল সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি
Related News
দুরুদ শরীফ: অন্তরের প্রশান্তির সুখ
আতিকুর রহমান নগরী: মানুষের জীবনে আত্মিক প্রশান্তি, নৈতিকতা ও মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। ধর্মীয় বিশ্বাসের আলোকেRead More
ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম
হাফিজ মাছুম আহমদ দুধরচকী: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, ইসলামে সদকা বাRead More



Comments are Closed