সিলেটে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কাস্টঘর এলাকায় ছুরিকাঘাতে অজ্ঞাত (৩০) যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যে সাড়ে ৭টার দিকে কাস্টঘর এলাকায় অজ্ঞাত ঐ যুবককে ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
« আইনজীবী আবিদা হত্যায় চার্জশীট দাখিল (Previous News)
(Next News) বড়লেখায় নবজাতকের মাথা উদ্ধার »
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed