Main Menu

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: রাজশাহী পলিটেকনিক ইনন্সিটিউটের অধ্যক্ষকে লাঞ্ছনা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইলেকট্রো-মেডিকেল ৫ম পর্বের ছাত্র ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট পলিটেকনিক শাখার সভাপতি ইমতিয়াজ আহসান রাফিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন,ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের ৫ম পর্বের ছাত্র মোহাম্মদ ইমন, ইলেকট্রো-মেডিকেল ৫ম পর্বের ছাত্র ফুয়াদ হাসান ও ইলেকট্রনিক্স ১ম পর্বের ছাত্র রায়হান হাওলাদার।

বক্তারা রাজশাহী পলিটেকনিক ইনন্সিটিউটের অধ্যক্ষকে লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের বহিষ্কার করে অইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা বলেন, সকল পলিটেকনিক ক্যাম্পাসগুলোতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষক সংকট দূর কর‍তে হবে। তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন এবং অধ্যাপক সাঈদসহ শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ছাত্রলীগের ‘সন্ত্রাসীদের’ ক্যাম্পাস থেকে বহিষ্কার করে বিচারের দাবি জানান।

Share





Related News

Comments are Closed