সিসিকের অভিযানে ২০ ভ্যানগাড়ি জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে রাস্তার অর্ধাংশজুড়ে অবৈধভাবে দখল করে ব্যবসা করার অপরাধে প্রায় ২০টি ভ্যানগাড়ি জব্দ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় অন্তত ২০টি ভ্যানগাড়ি জব্দ করে তা ধ্বংস করা হয়।
অভিযান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করায় পথচলতি মানুষের দুর্ভোগের পাশাপাশি যান চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছে হকাররা।
মেয়র বলেন, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সিসিক।
সিসিকের জনসংযোগ শাখা জানায়, দীর্ঘ দিন থেকে নগরীর ফুটপাত ও রাস্তা দখল করে বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রি করে আসছে একটি চক্র। প্রায় প্রতিদিন এসবের বিরুদ্ধে মেয়র আরিফুল হক চৌধুরী অভিযান পরিচালনা করলেও অদৃশ্য কারণে আবারও রাস্তায় ও ফুটপাত দখল করে ব্যবসা চালায় ওই চক্র।
সিসিক আরও জানায়, নিয়মিত অভিযানের মাধ্যমে সিলেট নগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন ও যানজটমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নগরীকে একটি সুন্দর পরিবেশে ফিরিয়ে আনার কাজ চলছে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। রাস্তা দখল করে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধেও অভিযান হবে।
অভিযানে সিসিকের পরিচ্ছন্ন শাখার সুপারভাইজারসহ বিপুল সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন।
Related News
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More
সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকার অনুদান
বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন,Read More



Comments are Closed