Main Menu

জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সঃ) শুক্রবার

বৈশাখী নিউজ ডেস্ক: গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) শুক্রার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

সিলেট নগরীর সোবহানীঘাট কাঁচাবাজার সংলগ্ন হাজী ময়না মিয়া মার্কেটের সামন থেকে বাদ জুম্মা মিনি ট্রাক যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) আনন্দ মিছিল বের হবে। মিছিলটি নগরী প্রদক্ষিণ করে হযরত শাহপরান (রঃ) মাজার জিয়াতের পর হযরত শাহজালাল (র:)’র মাজারে এসে মিলাদ শরীফ ও মোনাজাতের মাধ্যমে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) আনন্দ মিছিল সমাপ্ত হবে।

জশনে জুলুছে আনন্দ মিছিলে দেশের প্রখ্যাত শায়েরগণ হামদ এবং নাতে রাসুল (সাঃ) পরিবেশন করবেন।

গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ এর সভাপতি মোঃ ছাদেকুর রহমান ও সদস্য সচিব মুহাম্মদ ইলিয়াছ জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) এ শরীক হওয়ার জন্য সকল মুসলিম ভাইদেরকে আহবান জানিয়ছেন। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed