ছাতকে বাস চাপায় নিহত ১
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাস চাপায় ফারুক মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের রাউলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ফারুক মিয়া দক্ষিন সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের বেতকোনা গ্রামের মকবুল আলীর পুত্র। তিনি রাইলী গ্রামে তার শশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন।
জানা যায়, সকালে কৈতক হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য শশুর বাড়ি থেকে বের হন ফারুক মিয়া। রাউলী এলাকায় সড়ক পারাপারের সময় সিলেটগামী একটি দ্রুতগতির বাস (নং-সিলেট জ-১১৮৯) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে জাতুয়া এলাকায় সড়কের পাশে রেখে চালক ও হেলপার পালিয়ে যান। হাইওয়ে পুলিশ গাড়িটি জব্ধ করেছে।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed