ছাতকে আসামী পক্ষের হামলায় ৬ পুলিশ আহত
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে নারী নির্যাতন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী পাভেল কে ধরতে গিয়ে জনতার হামলায় এসআই সহ ৬ পুলিশ আহত হয়েছেন।
এসআই মোহাম্মদ আলীকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর ছড়ারপার গ্রামে আসামী পাভেলকে আটক করতে গিয়ে এ ঘটনা ঘটে।
পুলিশের এসআই পিযুষ কান্তি দেবনাথের নেতৃত্বে পাভেলকে আটক করলে পুলিশের হাত থেকে পাভেলের বাবা আনোয়ার হোসেন (৫৫) তার পরিবারের লোকজন পুলিশের উপর অতর্কিত হামলা করে আসামী পাভেলকে ছিনিয়ে নেন। এ সময় তার পরিবারের লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকলে স্থানীয় জনতা সঙ্গবদ্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল, পাথর নিক্ষেপ করলে এসআই সহ ৬ জন পুলিশ আহত হয়। পুলিশ আত্মরক্ষার্থে ৩০ রাউন্ড ফাকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আহতদের মধ্যে এসআই পিযুষ কান্তি দেবনাথ, কন্সটেবল ইকবাল হোসেন, দিদারুল আলম, আব্দুলাহ আল মামুনকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ ভোরে ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে অপর এক অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে। আটককৃতরা হচ্ছে আনোয়ার হোসেন (৫৫), স্কুল ছাত্র তোফায়েল আহমদ (১৬), স্কুল ছাত্র রবিন (১৬), নূর মিয়া (৪৫), নুরুজ্জামান (৩৫), জায়েদ (৩৫), সাদ্দাম (৩০)।
এ ব্যাপারে ইসলামপুর ইউপির চেয়ারম্যান আব্দুল হেকিম এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ গ্রামের সহজ সরল দিনমজুর ও স্কুল ছাত্র সহ নিরপরাদ কয়েকজন লোককে ধরে নিয়ে যায়।
এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ধরতে গিয়ে ডাকাত ডাকাত বলে আসামীর স্বজনরা পুলিশের উপর অতর্কিত হামলা করে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষনিক আনোয়ার সহ ১০জন আসামী আটক করেছে এবং এসআই পিযুষ কান্তি বাদি হয়ে মামলার প্রস্তুতি চলছে।
Related News
ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ৭ বছর বয়সী একRead More
সুনামগঞ্জে অনুমোদনহীন ৩ স্লিপার বাসের মালিককে জরিমানা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে বাসের আসন পরিবর্তন করে স্লিপার কোচ পরিচালনাRead More



Comments are Closed