সিলেটে ট্যাঙ্কলরী শ্রমিকদের ধর্মঘট অব্যাহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এবং বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ফেডারেশন ও পূর্বাঞ্চল কমিটির যৌথ উদ্যোগে ডাকা ধর্মঘট ৩ নভেম্বর রোববার সকাল থেকে চলছে। শ্রমিকরা ডিপো থেকে তেল পরিবহন না করে বিভিন্ন স্থানে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন।
জানা যায়, সকাল ১০টায় সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট সংলগ্ন পদ্মা ও যুমনা ডিপোর সামনে জমায়েত হয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনের পরিচালনায় সভায় বক্তারা জ্বালানি তেল সেক্টর অশান্ত করার ষড়যন্ত্র ও ট্যাঙ্কলরী শ্রমিকদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, ৪ হাজার ব্যারেলের ডিজিএম অপসারণ সহ সকল প্লান্টে ট্যাঙ্কলরী শ্রমিকদের জানমালের নিরাপত্তা দিতে হবে। সভায় বক্তারা রশিদপুর গ্যাস ফিল্ডের আওতাধীন সকল গ্যাস ফিল্ড থেকে তেল সরবরাহ না করে শান্তিপূর্ণ ভাবে ধর্মঘট পালন করায় শ্রমিকদের ধন্যবাদ জানান। পাশাপাশি বক্তারা সোমবার থেকে সারা সিলেট বিভাগে সকল ডিপো থেকে তেল পরিবহন বন্ধ এবং মঙ্গলবার থেকে সারাদেশে ট্যাঙ্কলরী শ্রমিকরা তেল পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করার আহবান জানান।
এ দিকে বাংলাদেশ ট্যাঙ্কলরী শ্রমিক ফেডারেশন ও পূর্বাঞ্চল কমিটির নেতৃবৃন্দ জানান হবিগঞ্জ উপজেলার জগদীশপুর পয়েন্ট সহ বিভিন্ন স্থানে শ্রমিকরা বিক্ষোভ করেন।
সিলেটের সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কাউছার আহমদ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ গোলাপ খান, লাইন সম্পাদক কবির খান, কার্যকারী সদস্য বশির মিয়া, আব্দুল জলিল সহ শ্রমিক নেতৃবৃন্দ।
Related News
জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকেRead More
জকিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাসুদ আহমদ (১৫) নামের এক কিশোরের মরদেহRead More



Comments are Closed