বায়ুদূষণে দিল্লিতে জরুরি অবস্থা জারি, স্কুল বন্ধ
আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গত বুধবার প্রকাশিত এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, ৪২২ স্কোর নিয়ে দিল্লি এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহর। প্রতিবছরই দীপাবলি উৎসবের পর দিল্লির বায়ুদূষণ অসহনীয় পর্যায়ে পৌঁছায়। এবারও তাই হওয়ায় দিল্লিতে জনস্বাস্থ্যে জরুরি অবস্থা জারি করে শহরের সব স্কুল বন্ধ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
ভারতের পরিবেশদূষণ পরিমাপক কর্তৃপক্ষ (ইপিসিএ) জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে রাজধানী নয়াদিল্লির বায়ুদূষণ সিভিয়ার প্লাস বা চরম জরুরি পর্যায়ে উন্নীত হয়। চলতি বছরের জানুয়ারির পর দিল্লির আকাশ এতটা বিষাক্ত এই প্রথম হলো।
দিল্লির বায়দূষণের মাত্রা সিভিয়ার প্লাস হওয়ায় পাবলিক হেলথ্ এমার্জেন্সি জারি করে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে আগামী ৫ নভেম্বর পর্যন্ত রাজধানী দিল্লির সব স্কুল বন্ধ থাকবে। এছাড়া আশপাশের এলাকায় সবরকম নির্মাণকাজও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তারা।
সাধারণত এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে তা স্বাস্থ্যের পক্ষে অনুকূল বলে ধরা হয়। কিন্তু দীপাবলির বাজির কারণে বিষাক্ত গ্যাসে দিল্লির গড় একিউআই বেড়ে তা ৫০০ ছুঁই ছুঁই করছে। তাই দিল্লিতে ঘর থেকে বের হলে চোখ জ্বলছে, শুরু হচ্ছে প্রবল কাশি।
রাজধানী শহরের এমন পরিস্থিতিতে কয়েকটি কোম্পানি তাদের কর্মচারীদেরকে ঘরে বসে কাজ করার পরামর্শ দিয়েছে। ইপিসিএ বলছে, ভয়াবহ এই দূষণ আমাদের সবার বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।’
ভয়াবহ এই পরিস্থিতিতে গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে ৫০ লাখ মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছেন। বায়ুদূষণের মাত্রা অত্যধিক হওয়ায় দিল্লিকে ‘গ্যাস চেম্বার’ বলে অভিহিত করেছেন তিনি।
১ নভেম্বর বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ করতে গিয়ে মুখমন্ত্র কেজরিওয়াল দিল্লিকে গ্যাস চেম্বার হিসেবে অভিহিত করেন। স্কুল বন্ধ রাখার পাশাপাশি শিক্ষার্থীদের যেকোনো প্রকার আউটডোর গেম থেকে বিরত রাখার পরামর্শও দেয়া হয়েছে।
তিনদিন আগে প্রকাশিত এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহর ভারতের রাজধানী নয়াদিল্লি। দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর এবং তৃতীয় স্থানে আছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। বাংলাদেশের রাজধানী ঢাকা ১৬৭ স্কোর নিয়ে আছে তালিকার চতুর্থ স্থানে।
এদিকে ভারত সফররত বাংলাদেশে ক্রিকেট দলের অনেক ক্রিকেটার ১ নভেম্বর দিল্লিতে মাস্ক পরেই অনুশীলন করেছেন। দিল্লির এই বায়ুদূষণের মধ্যে খেলা কঠিন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো। তার এই অভিযোগ স্বীকার করেছেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।
Related News
বিশ্বে ২ কোটি শিশু অনলাইনে যৌন নির্যাতনের শিকার : ইউনিসেফ
Manual2 Ad Code আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ২১টি দেশে এক বছরে ১২ থেকে ১৭ বছরRead More
নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২০৪
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৪Read More



Comments are Closed