Main Menu

সিলেটে জেএসসিতে বসছে দেড় লাখ শিক্ষার্থী

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার (২ নভেম্বর) থেকে দেশের সবকটি শিক্ষাবোর্ডের অধিনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম দিন বাংলা পরীক্ষায় বসবেন শিক্ষার্থীরা।

সিলেট শিক্ষাবোর্ডে এবার ১ লাখ ৫৬ হাজার ৪৫৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে ছাত্র সংখ্যা ৬৭ হাজার ১০২ জন এবং ছাত্রীসংখ্যা ৮৯ হাজার ৩৫১ জন। এ হিসেবে ছাত্রদের চেয়ে ছাত্রীর সংখ্যা ২২ হাজার ২৪৯ জন বেশি।

Manual2 Ad Code

এবার সিলেট বিভাগের ৪ জেলার ১ হাজার ৬০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৩৯টি কেন্দ্রে এ পরীক্ষায় বসবে। পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে সিলেটে ৫৬, হবিগঞ্জে ২৯, সুনামগঞ্জে ২৯ এবং মৌলভীবাজারে ২৫টি কেন্দ্র রয়েছে।

Manual7 Ad Code

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো: কবির আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “জেএসসি পরীক্ষা সুষ্ঠু, প্রশ্ন ফাঁসমুক্ত ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বোর্ডের পাঁচটি ভিজিল্যান্স টিম কাজ করবে। এ ছাড়া, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।”

Manual3 Ad Code

নির্দেশনা অনুসারে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে।

এছাড়া কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষাকেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তবে কেন্দ্র সচিবকে অবশ্যই ফিচার ফোন ব্যবহার করতে হবে।

গত বছর সিলেট বোর্ডে জেএসসি পরীক্ষার্থী সংখ্যা ছিল ১ লাখ ৫১ হাজার ৭২৭ জন। এর মধ্যে ৬৪ হাজার ৯৫৩ জন ছাত্র ও ছাত্রী ৮৬ হাজার ৭৭৪ জন। গত বছর ১২৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code