কমলগঞ্জে ইন্দো-বাংলা কালচারাল অনুষ্ঠান রোববার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে রোববার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে ইন্দো-বাংলা কালচারাল এক্সচেঞ্জ অনুষ্ঠান। এতে অংশ নেবেন ভারতের জওহরলাল নেহেরু মণিপুর ড্যান্স অ্যাকাডেমি, ওয়ার্ল্ড থাং-টা ফেডারেশন এবং লোকসংগীত শিল্পী দোনা নারেঙবাম ও লানসানা চানুসহ ভারতের মণিপুর থেকে আসা শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবেন।
বাংলাদেশ পোরৈ অপোকপা মরুপ- এর আয়োজনে ও ইপসা’র সহযোগিতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হোমরেজান গ্রামের ইমা লইমরেন সিদাবী মন্দিরে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘ট্রডিশনাল মণিপুরী কালচারাল ইভিনিং’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানে মণিপুরীদের ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে। পরে সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবেন ভারতের মণিপুরের প্রখ্যাত শিল্পীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পোরৈ অপোকপা মরুপ এর সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়েরসাবেক অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) কোংখাম নীলমনি সিংহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) স›দ্বীপ কুমার সিংহ, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সোস্যাল অ্যাডভান্সমেন্ট মণিপুর এর সভাপতি জয়চন্দ্র কনথৌজাম, মৌলভীবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান, সাধনা সংস্কৃতি কেন্দ্রের শিল্পনির্দেশক ও পরিচালক লুবনা মরিয়ম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফু রহমান, জওহরলাল নেহরু মণিপুর ড্যান্স অ্যাকাডেমির পরিচালক এল উপেন্দ্র শর্মা এবং আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্সের আহবায়ক জয়ন্ত কুমার সিংহ।
Related News
বড়লেখায় ৯০ টাকা পাওনা নিয়ে বিরোধে প্রাণ গেল দর্জির
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় ৯০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে লোহার রডের আঘাতে মো.Read More
কমলগঞ্জে ৪ প্রতিষ্ঠানে ভেজাল শনাক্ত, সতর্কবার্তা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ীRead More



Comments are Closed