Main Menu

নেত্রকোনায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Manual5 Ad Code

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনায় ৫ম শ্রেণীর ছাত্রীকে হাত-পা বেঁধে ৩দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সে সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের সানকিউড়া গ্রামের বাসিন্দা ও নছিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী।

Manual7 Ad Code

পুলিশ ও ভুক্তভোগীর তথ্য মতে জানা যায়, গত মঙ্গলবার নিজ এলাকায় ইসলামী সমাবেশ শেষে রাত ১১টায় বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় একই এলাকার একলাছ মিয়ার ছেলে পিএল ও তার ২ সহযোগীকে নিয়ে ওই ছাত্রীকে কৌশলে আটকিয়ে তার বাড়ি নিয়ে আসে। পরে তাকে হাত-পা রশি দিয়ে বেঁধে মঙ্গলবার রাতে ধান রাখার মাছার ভিতরে ও বুধবার খাটের নিচে রেখে পাশবিক নির্যাতন ও ধর্ষণ করে। বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে সে কৌশলে রশি ছিড়ে দরজা খুলে পালিয়ে নিজ বাড়িতে ফিরে আসতে সক্ষম হয়। পরে তার বাবা-মাকে ঘটনাটি জানায়।

বৃহস্পতিবার দুপুরে এভাবেই লোমহর্ষক ঘটনাটি বর্ণনা করে সদর হাসপাতালের ৩৩নং বেডে চিকিৎসাধীন থাকা ১১ বছর বয়সী ওই ছাত্রী। এ ঘটনায় তরিকুল ইসলাম নামে একজন রাইস মিল শ্রমিককে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

সদর হাসপাতালে ধর্ষিতার বর্ণনা শুনে অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম এই প্রতিবেদককে জানান, দ্রুত ঘটনাটির তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code