শ্রীমঙ্গলে পিইসি-জেএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ২০১৯ শিক্ষাবর্ষের পিইসি ও জেএসসি পরীক্ষার্থীদের নিয়ে এক দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় শ্রীমঙ্গল পৌর শহরের জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়ির সহ-সভাপতি ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ।
স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পরিচালক মুহাম্মদ নাদির হোসেন, শামীম আহমদ এবং এইচ এম ইয়াকু চৌধুরী।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, মুহিবুর রহমান, শারমিন জান্নাত, রেশমি আক্তার, কোহিনুর আক্তার, প্রিয়াব দেব বর্মা এবং পলি দেব।
অনুষ্ঠানে পিইসি ও জিএসসি পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডসহ শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
Related News
কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
Manual1 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখেRead More
কমলগঞ্জে দুই খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
Manual6 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ওRead More



Comments are Closed