Main Menu

রাবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় একটি ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাতটার দিকে নগরের আমজাদের মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মৃত ফিরোজ আহমেদ বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি গাইবান্ধা জেলার সদর থানায়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাতটার দিকে পুলিশ আমজাদের মোড় এলাকার রাজু ছাত্রাবাসে এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পায়। পুলিশ তৎক্ষণাৎ সেখানে গিয়ে ফিরোজের ঝুলন্ত লাশ উদ্ধার করে। কিছুক্ষণ পর লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘মতিহার থানা-পুলিশ ফিরোজের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে এটা আত্মহত্যা কি না তা এখনই বলা যাবে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

পুলিশের বরাত দিয়ে প্রক্টর মো. লুৎফর রহমান বলেন, পুলিশ ফ্যানের সাথে ফাঁস দেওয়া অবস্থায় ফিরোজের লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

Share





Related News

Comments are Closed