বিশ্বনাথে আ’লীগের আনন্দ মিছিল
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথকে পৌরসভা ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) উপজেলা সদরের নতুনবাজারস্থ গোলচত্তরের সামন থেকে মিছিল শুরু করে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসিয়া ব্রিজের উপর পদসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জবেদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলতাব হোসেনের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মো. মজম্মিল আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আবদাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক এএইচএম ফিরোজ আলী, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সূফি শামসুল ইসলাম, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন।
এসময় বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed