সিলেটে ইয়াবা ও গাঁজাসহ নারী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মহাজনপট্টিতে ইয়াবা ও গাঁজাসহ এক নারীকে আটক করেছে র্যাব।
শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত শান্তি লাল (৩৫) ফরিদপুর জেলার জাজিরার কাজিরহাট গ্রামের সুরুজ লালের স্ত্রী।
এ সময় তার কাছ থেকে ১৭৫০ পিস ইয়াবা, ২৪৭ পুড়িয়া গাঁজা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
« সিলেটে পানসী ইনে বিল নিয়ে প্রতারণা (Previous News)
(Next News) ‘সিরিয়াল কিলার তাজুল’ সুনামগঞ্জে আটক »
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed