Main Menu

সম্মিলিত ব্যবসায়ী পরিষদের মতবিনিময়

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর লালদিঘীরপারের পুরাতন হকার্স মার্কেটের নির্বাচন উপলক্ষ্যে শেখ কবির আহমদ ও হাজী আব্দুস ছোবহান সম্মিলিত ব্যবসায়ী পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় হর্কাস মাকের্টে নির্বাচনী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কবির ও ছোবহান পরিষদের সম্বয়নকারী খলিলুর রহমানের সভাপতিত্বে ও কবি এনামূল হক, জাহেদুল করিম এবং সেলুর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হর্কাস মার্কেটের সভাপতি পদপ্রার্থী কবির আহমদ।

মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহ সভাপতি পদপ্রার্থী হাজী মোঃ দেলোয়ার আহমদ, হাজী সমছু মিয়া, সাধারন সম্পাদক পদপ্রার্থী হাজী আব্দুস ছোবহান, সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী আফতাব উদ্দিন, কোষাধক্ষ্য পদপ্রার্থী হাজী সালেহ আহমদ, সাংগঠনিক পদপ্রার্থী হাজী সৈয়দ জামসেদ হোসেন, দপ্তর সম্পাদক পদপ্রার্থী মো. শাহজাহান আহমদ, ধর্ম সম্পাদক প্রার্থী হাজী মো. নুরুল ইসলাম, সহ ধর্ম সম্পাদক প্রার্থী মো. মছব্বির মিয়া, ক্রীড়া সম্পাদক প্রার্থী হাজী মো. শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক প্রার্থী মো. শাহেদ আহমদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- দীর্ঘ ৩৫ বছর পর এই মার্কেটে গণতান্ত্রীক ধারায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর জন্য আনন্দের কমতি নেই। আমাদের সবাইকে স্বর্ত:স্ফুত ভাবে আনন্দের এই ধারাকে ধরে রাখতে হবে। যেকোন মূল্যে হর্কাস মার্কেটের গণতান্ত্রিক ধারায় নির্বাচনে কবির-ছোবহান প্যানেলকে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে। তিনি বলেন এই প্যানেল নির্বাচিত হলে হর্কাস মার্কেটের পানির ড্রেন, ইলেকট্রিক ও বাথরুমের কাজগুলো সুষ্ঠভাবে সম্পন্ন করা হবে। বর্তমান মেয়রকে নিয়ে এই কাজ গুলো করব। এসময় ব্যবসায়ীরা নির্বাচনের দিন প্রশাসনকে ও নির্বাচনে যারা দায়িত্বে থাকবেন সকলকে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালনের আহবান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইসমাইল মাহবুব ইমন, শরীফ আহমদ, রেদুওয়ানুল করিম।

এসময় উপস্থিত ছিলেন রুকন আহমদ, শাহজান আহমদ, ফরহাদ আহমদ, আলতাফ আহমদ, সাদ্দাম আহমদ, মুমিন আহমদ, মিসবা চৌধুরী, মনজুর চৌধুরী, কামরুল ইসলাম, দিলাল আহমদ আব্দুল গফফার, জাকির হোসেন প্রমুখ।

Share





Related News

Comments are Closed