Main Menu

ভেসে গেছে পিয়াইন তীরের শতাধিক দোকান

বৈশাখী নিউজ ডেস্ক: পাহাড়ি ঢলে সিলেটের জাফলং জিরোপয়েন্টের পিয়াইন নদীর তীরের শতাধিক ক্ষুদ্র দোকান ভেসে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। নদীর তীরের চরে ছোট ছোট এসব দোকানে মনিপুরী কাপড় থেকে শুরু করে দেশি-বিদেশি প্রসাধনী সামগ্রী বিক্রি হত। তবে শুক্রবার দিবাগত রাতে পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে যাওয়াতে প্রবল স্রোতে এসব দোকান ভেসে যায়।

ক্ষতিগ্রস্তরা জানান, রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। কিন্তু শনিবার সকালে আকস্মিক ঢলে এসব ব্যবসা-প্রতিষ্ঠানগুলোতে থাকা পণ্যসামগ্রী ভেসে যায়। কিছু ভেসে যাওয়া পণ্যসামগ্রী ভেজা অবস্থায় উদ্ধার করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। কেউ কেউ ভেজা অবস্থায় কিছু মালামাল উদ্ধার করতে পেরেছেন। তবে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এদিকে টানা বৃষ্টিপাতের কারণে জাফলং সড়কে সংস্কার কাজও বিঘ্ন হচ্ছে। পানি জমে গিয়ে কাদা-মাটিতে একাকার হয়ে গেছে সড়ক। একই সাথে জিরোপয়েন্ট যাওয়ার সড়কেও পানি উঠে গেছে। ফলে পর্যটকরাও ভোগান্তিতে পড়েছেন।

Share





Related News

Comments are Closed