কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুলছাত্রী দিপালীকে ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
অনেকদিন ধরে বিএসসি শিক্ষক আমিনুল হক শ্যামল বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রী দিপালীকে দিনের পর দিন ধর্ষণ করছিল।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্র, ৩নং দলপা ইউনিয়ন শাখা ও এলাকাবাসীর উদ্যোগে শিক্ষক আমিনুল হক শ্যামলের বিরুদ্ধে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, আবু সায়েম তালুকদার, সভাপতি, মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্র, দলপা ইউনিয়ন শাখা, লুৎফর রহমান রাসেল, যুগ্ন আহবায়ক, দলপা ইউনিয়ন যুবলীগ, সোহেল রানা, জেলা যুবলীগ নেতা সহ এলাকাবাসী।
এসময় বক্তারা বলেন, অভিযুক্ত শিক্ষক আমিনুল হক শ্যামলকে দ্রত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন। গত বৃহস্পতিবার ওই ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষক শ্যামলসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে এ মামলা করেন।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed