শাবির ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বে ৪২ জন
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এবছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪২ জন শিক্ষার্থী।
পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে কমিটি সুত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘বি’ ইউনিটে ১০০ টি সংরক্ষিত আসনসহ মোট ১৭০৩ টি আসনের বিপরীতে এ বছর আবেদন করেছেন মোট ৭০ হাজার ৫৫৬ জন শিক্ষার্থী। এর মধ্যে এ-ইউনিটের ৬১৩ টি আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭ জন এবং বি-ইউনিটের ৯৯০ টি আসনের বিপরীতে আবেদন করেছেন মোট ৪৩ হাজার ৫১৯ জন শিক্ষার্থী। এর মধ্যে বি১-ইউনিটের জন্য ৪০ হাজার ৫৫৬ জন ও বি২-ইউনিটের জন্য ২ হাজার ৯৬৩ জনের আবেদন জমা পড়েছে।
এছাড়া ১০০ টি আসন মুক্তিযোদ্ধার সন্তান, আদিবাসী, পোষ্য, বিকেএসপি, প্রতিবন্ধি ও চা শ্রমিক সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। শনিবার সকাল সাড়ে ৯টায় এ-ইউনিট ও দুপুর ২ টা ৩০ মিনিটে বি-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ৮টিসহ সিলেট নগরীর ৩২টি কেন্দ্রে ‘এ’ ইউনিট ও ৪৬টি কেন্দ্রে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি আবেদনের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট admission.sust.edu থেকে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস জানা যাবে।
শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, প্রতিবছরের মতো এবারো বহু নির্বাচনী পদ্ধতিতে ৭০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও শিক্ষার্থীদের জিপিএ’র উপর থাকছে সর্বোচ্চ ৩০ নম্বর। এদিকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেয়ার জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট সময় পাবেন ভর্তিচ্ছুরা।
তিনি আরও জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে ও তা সম্পন্ন করা হয়েছে।
পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে ২০টি বাস প্রদান করা হয়েছে এবং ‘বুস্টার্স’ ও ‘সিলেট বাইকিং কমিউনিটি’ যৌথভাবে আগত পরীক্ষার্থীকে বিনামূল্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য মোটর সাইকেল সেবার উদ্যোগ গ্রহণ করেছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed