স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী লাপাত্তা
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে স্ত্রী কে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে স্বামী। উপজেলার ব্যাঙ্গাডুবা গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
মাধবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) জহিরুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপড়তলা গ্রামের আহাদ মিয়ার মেয়ে এক সন্তানের মা নিপা আক্তার (২৮) চাকরি করার উদ্দেশ্যে মাধবপুর উপজেলার ব্যাঙ্গাডুবা এলাকার হুমায়ুন মিয়ার বাড়িতে বোনকে নিয়ে একমাস ধরে ভাড়া থাকতেন। তার বোন স্থানীয় একটি স্পিনিং মিলে চাকরি করত। মাঝে মাঝে নিপার স্বামী বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের শরিফ মিয়া বাসায় আসা যাওয়া করত।
বৃহস্পতিবার রাতে নিপার স্বামী ভাড়া বাসায় আসেন। রাতে নিপা মালিকের ঘরে টিভি দেখে তার ঘরে ঘুমাতে যায়। কিন্তু সকালে ঘুম থেকে না উঠলে বাড়ির মালিকের সন্দেহ হলে তিনি নিপার খোঁজ নিতে গেলে দেখেন দরজা বাইরে থেকে তালা বন্ধ। পরে বাড়ির মালিক পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed