কুলাউড়ায় ৭ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নের সরকারী রাবার বাগানে এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় সানু মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, উপজেলার ভাটেরা ইউনিয়নের একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা দক্ষিণভাগ গ্রামের সোনা মিয়া মহরির ছেলে আনিছ মিয়া (৩২) ও ভবানীপুর গ্রামের সোনা মিয়া ওরফে মেলেটারির ছেলে সানু মিয়া (৩৫) মিলে জোরপূর্বক ওই ছাত্রীকে তুলে রাবার বাগানের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।
এসময় ওই স্কুল ছাত্রীর আর্ত-চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে এলে ধর্ষণকারী ওই দুই বখাটে পালিয়ে যায়। স্থানীয়রা ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে।
ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী জানায়, ‘তাকে মুখ চেপে ধরে আনিছ ও তার সহযোগি মিলে নির্জন স্থানে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ঘটনা কাউকে না জানাতে আমাকে ৫ হাজার টাকা দেওয়ার কথা বলে তারা।’
এ ঘটনার খবর পেয়ে ভাটেরা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে সানু মিয়াকে তার বাড়ি থেকে আটক করে।
কুলাউড়া থানার (ওসি) তদন্ত সঞ্জয় চক্রবর্তী সানু মিয়া নামে সন্দেহভাজন একজনকে আটকের কথা স্বীকার করেছেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed