দিরাইয়ে অটোরিকশার চাপায় তরুণ নিহত
দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় সুজন দে (১৭) নামের এক তরুণ নিহত হয়েছে। সে পৌরশহরের মজলিশপুর গ্রামের নান্টুদের পুত্র।
বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২ টায় হারনপুর-মজলিশপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর ২ টার দিকে সুজন নিজ বাসার পাশে হারনপুর-মজলিশপুর সড়কে বিকাশ দে’র দোকানের সামনে অবস্থানকালে উল্টোদিক থেকে অতিরিক্ত স্পিডে আসা একটি অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয় জনতা তাৎক্ষণিক সুজনকে দিরাই সদর হাসপাতালে নিয়ে গেলে হাতপাতাল কর্তৃপক্ষ তাকে সিলেট ওসমানি হাসপাতালে প্রেরণ করেন এবং আইসিইউতে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এ ঘটনায় সন্ধ্যা ৭ টায় দিরাই পৌরসদরে স্থানীয় জনতা বিক্ষোভ-মিছিল করেন এবং এতে অটোরিকশা বন্ধের দাবী জানানো হয়।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed