নেত্রকোনায় বিএনপির প্রতিবাদ সমাবেশ
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধি: ভোলায় নিরীহ জনতার ওপর পুলিশের গুলি বর্ষনের প্রতিবাদ ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণায় জেলা বিএনপি প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এতে সভাপত্বিত করেন জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক তাজেজুল ফারাস সুজাদ, প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব রফিক হিলালী, যুগ্ন আহব্বায়ক এডভোকেট মাহফজুল হক, কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিলকী, জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু সহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, সকল কিছুর মালিক আল্লাহ, পৃথিবীর সকল কিছু সৃষ্টি ও ধ্বংসের মালিক আল্লাহ। সুতরাং ইসলাম অবমাননামুলক কোন কিছু বাংলার মানুষ মেনে নিবে না।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed