নেত্রকোনায় হাসপাতাল থেকে শিশু চুরি
মো.কামরুজ্জামান,নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এক বাকপ্রতিবন্ধী নারীর কোল থেকে আড়াই বছরের সন্তান রোহা মণিকে নিয়ে গেছে এক দুর্বৃত্ত।
বুধবার (২৩ অক্টোবর) সকালে হাসপাতালের মেডিসিন (পুরুষ) ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির বাবা জামান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের বুয়ালজানা গ্রামের বাসিন্দা।
জামান উদ্দিন জানান, প্রতিদিনের মতো আজ (বুধবার) সকালে রোগীদের দেখতে আসেন চিকিৎসক। তখন রোগীর স্বজনদের বাইরে বের করে দেয়া হয়।
এ সময় তার স্ত্রী (বাকপ্রতিবন্ধী) সন্তান রোহাকে নিয়ে বাইরে বের হলে অপরিচিত এক লোক তার কোল থেকে রোহাকে নিয়ে উধাও হয়ে যান।
খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলালসহ পুলিশ সদস্যরা হাসপাতাল পরিদর্শন করেন। এস আই দুলাল জানান, শিশুটিকে উদ্ধারে চেষ্টা চলছে।
জেলা সিভিল সার্জন (সিএস) ডা. তাজুল ইসলাম খান জানান, সদর হাসপাতাল থেকে একটি শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed