Main Menu

নেত্রকোনায় ক্ষুদ্র কুটির ও হস্তশিল্প মেলা উদ্ধোধন

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধি: নেত্রকোনায় মাসব্যাপি ক্ষুদ্র কুটির ও হস্তশিল্প মেলার শুভ উদ্বোধন হয়েছে। আজ বুধবার দুপুরে মোক্তারপাড়াস্থ পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে ফিতা কেটে এ মেলার উদ্ধোধন করেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

পরে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাসিব জেলা শাখার সহ-সভাপতি সুয়েব তানভীর হিমেল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, নাসিব’র পরিচালক জহিরুল ইসলাম আকন্দ (গাজী লিটন), রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, ছাত্রনেতা এ.কে.এম. আজহারুল ইসলাম অরুণসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, সাধারণ মানুষের দূরগোড়ায় ক্ষুদ্র কুটির ও হস্তশিল্প পৌঁছে দেওয়ার জন্যই মাসব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed