Main Menu

যুক্তরাজ্যে লরি থেকে ৩৯ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের এসেক্সে একটি কন্টেইনার লরি থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর।

এ ঘটনায় ওই লরির চালককে (২৫) গ্রেফতার করা হয়েছে। তিনি নর্দান আয়ারল্যান্ডের নাগরিক। পুলিশের ধারণা, লরিচালক ওই ব্যক্তিদের হত্যার পর মরদেহগুলো লরির কন্টেইনারে লুকিয়ে রাখেন।- খবর বিবিসির

বুধবার (২৩ অক্টোবর) ঘটনাস্থল ওয়াটারগ্লাড শিল্প পার্ক এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

ধারণা করা হচ্ছে, ট্রাকটি বুলগেরিয়া থেকে যুক্তরাজ্যে প্রবেশ করেছে।

পুরো ঘটনা জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের প্রধান সুপারইনটেন্ডেন্ট অ্যান্ড্রু মারিনার।

এসেক্স পুলিশ জানায়, লরিটি গত শনিবার (১৯ অক্টোবর) বুলগেরিয়া থেকে যুক্তরাজ্যের হলিহেড হয়ে এসেক্সের গ্রেস শহরের ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে নিয়ে রাখেন চালক। পার্কটি ঘিরে ফেলা হয়েছে এবং সেখানে তদন্ত চলছে।

তারা আরও জানায়, মরদেহগুলো শনাক্তের কাজও শুরু হয়েছে। তবে এ জন্য বেশ সময় লাগবে। এ ছাড়া লরিচালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

Share





Related News

Comments are Closed