কাউন্সিলর মিজান মৌলভীবাজার কারাগারে
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় দায়ের করা র্যাবের অস্ত্র আইনের মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২নং ওয়ার্ড কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজান উরফে পাগলা মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীমঙ্গল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের আবেদনের প্রেক্ষিতে মৌলভীবাজারের ২নং আমলি আদালতের বিচারক আব্দুল্লাহ মোহাম্মদ সালেহী এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর ভোররাতে শ্রীমঙ্গলের গুহ রোডের এক লন্ডন প্রবাসীর বাসা থেকে অস্ত্রসহ র্যাব-২ ও র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা পাগলা মিজানকে আটক করে।
এ ঘটনায় পরদিন ১২ অক্টোবর দুপুরে শ্রীমঙ্গল থানায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল জব্বার বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেন।
আটকের পর ঢাকার মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে আরেকটি মামলা করা হয়। সেই মামলায় তাকে সাতদিনের রিমান্ড শেষে মৌলভীবাজার শ্রীমঙ্গল থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হলো।
মৌলভীবাজার কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed