গোলাপগঞ্জে লরি চাপায় চালক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে ট্যাংক লরি মেরামত করতে গিয়ে সেই ট্যাংক লরির নীচে চাপা পরে মোশাররফ হোসেন (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন।
সোমবার (২১ অক্টোবর) বেলা ২টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার সম্মুখে এ ঘটনাটি ঘটে।
এ সময় চালককে বাঁচাতে গিয়ে তার সহযোগী আহত হয়েছেন। নিহত মোশাররফ যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ট্যাংক লরির চালক ও তার বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে। আহত সহযোগী মোহাম্মদ বাবুল মিয়া (৫০) নোয়াখালীর সদর থানার রামসাপুর গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মোশাররফ হোসেনের ট্যাংক লরি গাড়িতে যান্ত্রিক সমস্যা দেখা দিলে তিনি নিজে তা মেরামতের চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি গাড়ির নিচে ঢুকলে গাড়ির বডি তাকে চাপা দেয়। এতে মোশাররফের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় তার সহযোগী বাবুল মিয়া তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হন এবং নিজেও আহত হন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed